ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের বিপরীত পাশের একটি ডাস্টবিন থেকে নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকের বয়স আনুমানিক ১ দিন। গতকাল রবিবার দুপুর সোয়া ১২টার দিকে শাহবাগ থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রায়হান উদ্দিন জানান, ঢাকা মেডিকেলের এক স্টাফ ময়লা ফেলতে গিয়ে নবজাতকটি দেখতে পান। এরপর থানায় খবর দেন তিনি। খবর পেয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের বিপরীত পাশে ময়লার ডাস্টবিন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় নবজাতকের মরদেহটি একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে ছিল।
