ইলিয়াস আলী গুম

সাইফুরকে গ্রেপ্তারে পরোয়ানা

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৭:৪৭ এএম

১৪ বছর আগে বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। গত বৃহস্পতিবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রবিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর শাইখ মাহাদী। ২০১২ সালের ১৭ এপ্রিল গভীর রাতে ঢাকার বনানী এলাকা থেকে ইলিয়াস আলী ও তার গাড়িচালককে তুলে নেওয়া হয়। ইলিয়াস আলী যখন নিখোঁজ হন বিমানবাহিনীর তখনকার স্কোয়াড্রন লিডার সাইফুর রহমান র‌্যাবের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন।

প্রসিকিউটর বলেন, ইলিয়াস আলী গুমের মামলায় জিয়াউল আহসানকে আগেই গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় সাইফুর রহমানের সম্পৃক্ততা পাওয়ায় তার বিষয়ে পরোয়ানার আবেদন করা হয়। ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে পরোয়ানার নির্দেশ দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত