দন্ডিতদের তথ্য নিয়ে উন্মুক্ত ডিজিটাল ডেটাবেজ কেন নয়

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৭:৪৩ এএম

ফৌজদারি মামলায় দ-িতদের তথ্য সংযুক্ত উন্মুক্ত ডিজিটাল ডেটাবেজ তৈরির নির্দেশ কেন দেওয়া হবে না, এ মর্মে রুল দিয়েছে উচ্চ আদালত। এ সংক্রান্ত রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে গতকাল রবিবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল দেয়। স্বরাষ্ট্র সচিব, আইন ও বিচার সচিব, তথ্য ও প্রযুক্তি সচিব, বিটিআরসি চেয়ারম্যান এবং ডাক ও টেলিযোগাযোগ সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের (রিট মামলার বিবাদী) আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

জনস্বার্থে হাইকোর্টে এ রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ফাহমিদা আখতার। আবেদনের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। এ আইনজীবী দেশ রূপান্তরকে বলেন, দিন দিন দেশে অপরাধ এবং অপরাধের ধরন পাল্টাচ্ছে। অপরাধীদের মৃত্যুদ-, যাবজ্জীবন থেকে শুরু করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে অপরাধ নিবৃত্তের চেষ্টা করা হচ্ছে। কিন্তু কীভাবে অপরাধ থেকে নিবৃত্ত করা যায়, সে বিষয়ে কোনো উদ্যোগ নেই। তিনি বলেন, ‘আদালতে দ-িত ব্যাক্তিদের রেকর্ডগুলো জনসম্মুখে থাকলে মানুষ যেমন দ-িত ব্যক্তি সম্পর্কে যাচাই করতে পারবে, ঠিক তেমনি দ-িত ব্যক্তিও মুক্তির পর সমালোচনা, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ভয় থেকে অপরাধ প্রবণতার দিকে ধাবিত হবে না। এতে করে অপরাধপ্রবণতা কমে আসবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত