দৌলতপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ১ 

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০২:১৬ পিএম

মানিকগঞ্জের দৌলতপুরে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিলন বেপারী (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জিন্দার আলী ও সালমা বেগম নামে আরও দুইজন পালিয়ে যায়।

সোমবার (১০ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিকেএস উচ্চ বিদ্যালয়ের পাশে বাসাইল ব্র্যাক ব্যাংকের পেছনে অভিযান চালিয়ে মিলন বেপারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বেপারী বাসাইল গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। 

দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে খবর পাই বাঘুটিয়া ইউনিয়নের  বিকেএস উচ্চ বিদ্যালয়ের পাশে বাসাইল ব্র্যাক ব্যাংকের পিছনে মাদক কারবারি মিলন বেপারী, জিন্দার আলী ও সালমা বেগম ইয়াবার ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে। পরে এস আই নজরুল ইসলাম ও আরিফুল ইসলামের নেতৃত্বে এক অভিযান চালিয়ে মাদক কারবারি মোহাম্মদ মিলন বেপারীকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়। পরে পুলিশের উপস্থিতিতে টের পেয়ে অপর মাদক কারবারি জিন্দার আলী ও সালমা বেগম পালিয়ে যায়। 

দৌলতপুর থানা ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার জানান, গ্রেপ্তারকৃত আসামি মিলন বেপারীর বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিকে মানিকগঞ্জ কোর্টে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত