গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবার পেল ৩.৪৬ কোটি টাকা

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৩:৪১ পিএম

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে সরকারি আর্থিক সহায়তা হিসেবে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ-র যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এ চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজওয়ানা কবীর এবং বিআরটিএ গোপালগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান। 

বিআরটিএ-র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের অনুকূলে মঞ্জুরিকৃত এ আর্থিক সহায়তার এসব চেক জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসন ও বিআরটিএ-র কর্মকর্তাদের পাশাপাশি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, এই সহায়তা সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো ও আহত পরিবারগুলোর আর্থিক সংকট কিছুটা লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত