এসএসসির ফলাফল

কমলগঞ্জে শতভাগ পাসের ধারা অব্যাহত বিএএফ শাহিন কলেজের

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৪:১৮ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত বাংলাদেশ এয়ার ফোর্স (বিএএফ) শাহিন কলেজ শমশেরনগর এসএসসির ফলাফলে শতভাগ পাসের ধারাবাহিকতা বজায় রেখেছে। ২০২৬ সালের এসএসসির প্রকাশিত ফলাফল অনুযায়ী, প্রতিষ্ঠানটি থেকে এবার মোট ১৬২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সবাই কৃতকার্য হয়েছেন, যার ফলে পাসের হার দাঁড়িয়েছে শতভাগ।

​ফলাফলের সার্বিক তথ্য অনুযায়ী, বিএএফ শাহিন কলেজ শমশেরনগরের​ এবারের এসএসসি পরীক্ষায় মোট শিক্ষার্থী ছিলেন ১৬২ জন। পরীক্ষায় ​পাস করেছেন ১৬২ জন, ফলে​ পাসের হার শতভাগ। এছাড়াও ​মোট জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন শিক্ষার্থী। ​

বিভাগভিত্তিক ফলাফল অনুযায়ী, ​বিজ্ঞান বিভাগ থেকে ১২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সবাই পাস করেছেন এবং ৬৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। ​ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩৪ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন এবং ৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করেছেন। ​মানবিক বিভাগ ১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছেন।

​বরাবরের মতো এবারও শতভাগ পাস এবং ঈর্ষণীয় ফলাফলে কলেজটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের আমেজ বিরাজ করছে। 

কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন বলেন, কমলগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ১২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। শমশেরনগর বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থীরা প্রতিবছরই শতভাগ পাসসহ অধিকাংশ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। শতভাগ পাসের ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত