এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের অভিনন্দন

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৫:২৪ পিএম

এসএসসি, দাখিল ও সমমানের ২০২৬ সালের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। এ সাফল্য তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মজীবনের নতুন পথ উন্মোচন করবে। তিনি উত্তীর্ণ সব শিক্ষার্থীর সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে উচ্চশিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

আল্লামা ইমাম হায়াত বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। দেশের কল্যাণে শিক্ষার্থীদের জ্ঞান ও মেধাকে কাজে লাগাতে হবে।

তিনি একই সঙ্গে অভিভাবক ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের এ সাফল্যের পেছনে তাদের পরিশ্রম, সহযোগিতা ও উৎসাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সব উত্তীর্ণ শিক্ষার্থীর সুস্বাস্থ্য, সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত