নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ট্রলারে নারী নিয়ে ফুর্তি ও মাদক সেবনের সময় পুলিশের অভিযানে ইউপি সদস্যসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত রবিবার রাতে রূপগঞ্জ থানা পুলিশ ও নৌ পুলিশ অভিযান চালিয়ে কাঞ্চন শীতলক্ষা নদী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মুড়াপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মানিক মিয়া, রনি মিয়া, রাসেল মিয়া, সুমন খান, জাহাঙ্গীর , আলমগীর, শাহাদাত হোসেন, সূজন হোসেন, মুরাদ হোসেন, শফিক, মাহমুদুল হাসান, জুনায়েদ, রনি, চুমকী, মৌ, আখি, রিয়াদ, সালমা, জান্নাত, স্বপ্না, বিপ্লব মিয়া ও আলামিন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, শীতলক্ষ্যা নদীর কাঞ্চন এলাকায় ট্রলার ভাড়া নিয়ে ইউপি সদস্যসহ একদল যুবক নারী নিয়ে ফুর্তি ও মদ্যপানসহ অসামাজিক কার্যকলাপ চালাচ্ছিল বলে পুলিশের কাছে সংবাদ আসে।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশ ও নৌ পুলিশ অভিযান পরিচালনা করে ইউপি সদস্যসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
