ভারতে পাঁচতারকা হোটেলে দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৬:৫৮ এএম

ভারতের বেঙ্গালুরুতে একটি পাঁচ তারকা হোটেলে নিজের দুই শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যার পর এক বাবার আত্মহত্যার চেষ্টার লোমহর্ষক ঘটনাটি ঘটেছে। ঘটনার শিকার দুই শিশুর বয়স যথাক্রমে ৫ ও ১০ বছর। অভিযুক্ত বাবার নাম এসজি ইমরান (৪০), যিনি বেঙ্গালুরুর নাগাওয়ারা এলাকার বাসিন্দা এবং পেশায় একটি ক্যাব কোম্পানির ম্যানেজার ছিলেন।

পুলিশ জানিয়েছে, ইমরান একটি বেসরকারি ক্যাব কোম্পানির ম্যানেজার হিসেবে কাজ করতেন। তিনি নাগাভারা মেইন রোডের কাছে বিলালনগর এলাকার বাসিন্দা। পুলিশের তথ্য অনুযায়ী, রবিবার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি হোটেলের চতুর্থ তলার একটি কক্ষে ওঠেন।

হোটেল কর্মীদের ইমরান জানিয়েছিলেন, রবিবার মধ্যরাতের পর দুবাই থেকে একজন অতিথি আসবেন। তাকে গ্রহণ করতেই তিনি হোটেলের কক্ষটি নিয়েছেন। সোমবার সকালে তিনি হোটেল ছেড়ে চলে যাবেন বলেও কর্মীদের জানিয়েছিলেন। 

পুলিশ জানায়, ‘নির্ধারিত সময় অনুযায়ী ইমরান হোটেল থেকে বের না হওয়ায় দুপুর সাড়ে ১২টার দিকে কক্ষের দরজায় নক করলেও ভেতর থেকে কোনো সাড়া পাননি হোটেলের হাউসকিপিং কর্মীরা। পরে বিকেল সাড়ে ৪টার দিকে আবারও দরজায় নক করা হয়। তখনও কোনো সাড়া না পাওয়ায় বিকেল সাড়ে ৫টার দিকে হোটেল ম্যানেজার ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খোলেন।’

পুলিশ আরও জানায়, কক্ষের বিছানার পাশে দুই শিশুর মরদেহ পড়ে ছিল। আর ইমরানকে গলা কাটা অবস্থায় সোফার পাশে পড়ে থাকতে দেখা যায়। দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে তিনজনকে কাছের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা দুই শিশুকে মৃত ঘোষণা করেন। ইমরান এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, স্ত্রী পরকীয়ায় জড়িত বলে সন্দেহ করতেন ইমরান। এ কারণেই তিনি দুই মেয়েকে হত্যা করে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইমরান বলেছেন, ‘আমি চাইনি আমার সন্তানরা এমন একজন মায়ের সঙ্গে বড় হোক। তাই তাদের এবং নিজেকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিলাম।’

পুলিশের ধারণা, ইমরান প্রথমে তার দুই মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর নিজের গলা ছুরি দিয়ে কেটে আত্মহত্যার চেষ্টা করেন।

তিনি আরও বলেন, ইমরান তার দুই মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন।

ডিসিপি বলেন, ‘তিনি জানিয়েছেন, তিনিই তার মেয়েদের হত্যা করেছেন। আমরা হত্যা মামলা দায়ের করছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

পুলিশ জানিয়েছে, ইমরানের বাড়ি বেঙ্গালুরুর নাগাওয়ারা এলাকায়। তবে তার পেশা কী এবং স্ত্রীকে নিয়ে তার সন্দেহের বিষয়টি হত্যাকাণ্ডের প্রকৃত কারণ কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর ঘটনাটির প্রকৃত কারণ ও কীভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত