ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সর্বোচ্চ নেতার সাথে দীর্ঘ ৭ ঘণ্টার বৈঠক শেষে তিনি এই কথা জানান। খবর ডন নিউজের।
পেজেশকিয়ান বলেন, যে ব্যক্তি সাত থেকে আট ঘণ্টা বসে আলোচনা করতে পারেন, তার কোনো স্বাস্থ্যগত সমস্যা থাকতে পারে না।
তিনি বলেন, বৈঠকটি খুবই ভালো ছিল। আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি এবং সব সমস্যাই তুলে ধরেছি।
তিনি জানান, ইরানের বিপ্লবের নেতার সাথে চলমান সব ইস্যু নিয়ে আলোচনা করেছেন তিনি। ব্যাপক ধৈর্যের সাথে সবধরণের উদ্বেগ ও সমস্যার জন্য দিকনির্দেশনা দিয়েছেন সর্বোচ্চ নেতা।
প্রসঙ্গত, ইরানে মার্কিন আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই নিরাপত্তা ও অসুস্থতাজনিত কারণে আত্মগোপনে আছেন মোজতবা খামেনি, তবে এমন পরিস্থিতিতেও নিয়মিত শীর্ষনেতাদের সাথে বৈঠক করেন তিনি।
খামেনির শারীরিক সুস্থতার বিষয়ে পেজেশকিয়ানের প্রকাশ্য বক্তব্য ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি ও দেশটির নেতৃত্ব নিয়ে চলমান জল্পনার মধ্যে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।
পদত্যাগের গুঞ্জন অস্বীকার করলেনমাসউদ পেজেশকিয়ান
‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি