রাজশাহী আইএইচটির সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা শুক্রবার

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৩:৩৯ পিএম

রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ৫০ বছর পূর্তি উপলক্ষে জাঁকজমকপূর্ণভাবে ‘সুবর্ণজয়ন্তী’ উদযাপনের আয়োজন করা হয়েছে।

আগামী শুক্রবার বিকেল ৪টায় রাজশাহী আইএইচটি অডিটোরিয়ামে এ উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন রাজশাহী আইএইচটির অধ্যক্ষ ডা. মো. মেজবাহ-উল-হাসান খান। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় ১৯৭৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত পাশ করা সকল শিক্ষার্থী এবং বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। মানুমুন রশীদ মামুন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত