এনসিপি চট্টগ্রাম উত্তর জেলার কমিটি ঘোষণা

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৭:৪৬ এএম

একরামুল হককে আহ্বায়ক ও আবদুল করিম টিপুকে সদস্য সচিব করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম উত্তর জেলা শাখার ৭২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) সোমবার রাতে এ কমিটি অনুমোদন দিয়েছেন। দলের চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক জোবাইরুল হাসান আরিফ দেশ রূপান্তরকে বিশিষ্ট নিশ্চিত করেছেন।

নবগঠিত কমিটিতে এসবিএস মোরশেদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আলী নেওয়াজ ইমনকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়া কমিটিতে ১৪ যুগ্ম আহ্বায়ক, ৮ যুগ্ম সদস্য সচিব, ৩ সাংগঠনিক সম্পাদক, ২ জন সিনিয়র যুগ্ম সাংগঠনিক সম্পাদক, ৭ সহসাংগঠনিক সম্পাদক, বিভিন্ন সম্পাদকীয় পদে ২০ জন ও ১৪ জন সদস্য রাখা হয়েছে।

এনসিপির চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক জোবাইরুল হাসান আরিফ দেশ রূপান্তরকে বলেন, সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার কার্যক্রমের অংশ হিসেবেই চট্টগ্রাম উত্তর জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। আশা করছি কমিটির দায়িত্বপ্রাপ্তরা তাদের দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে উত্তর চট্টগ্রামে সংগঠনকে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে ভালো ভূমিকা রাখতে সক্ষম হবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত