বিএসএফের হাতে আটক বাংলাদেশি যুবক

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৭:৪৮ এএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর এক যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিএসএফের হাতে আটক হওয়া যুবকের নাম আজিবর রহমান (২৪)। গতকাল মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক। এর আগে গত সোমবার মধ্যরাতে শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চর এলাকাসংলগ্ন ভারতীয় ভূখ- প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে।

জানা গেছে, আজিবর রহমান তার আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন। তিনি শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গার কাজিয়ার চর এলাকার নুরুল ওরফে বিনা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, গত সোমবার মধ্যরাতে সীমানা পিলার ৯৮৮ এর নিকটবর্তী ভারতীয় ভূখ-ে প্রবেশ করে ওই যুবক। এ সময় তিনি বিএসএফের সামনে পড়েন। আটক আজিবরকে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে আইনগত প্রক্রিয়া চলছে।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, ‘বাংলাদেশের এক নাগরিক ভারতীয় ভূখ-ে প্রবেশ করলে বিএসএফ সেখানে তাকে আটক করে। আটক নাগরিককে ফিরিয়ে আনতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত