হাসপাতালে আগুন, পুড়ল অ্যাম্বুলেন্সসহ ৯ যান

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৭:৫০ এএম

বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বেসরকারি অ্যাম্বুলেন্স ও আটটি মোটরসাইকেল পুড়ে ভস্মীভূত হয়েছে। তবে এ অগ্নিকা-ে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল মঙ্গলবার দুপুরে হাসপাতালের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।

আগুন লাগার বিষয়ে জানতে চাইলে প্রত্যক্ষদর্শী জাহিদুল ইসলাম বলেন, ‘হাসপাতালের প্রধান ফটকের সামনে রাখা বেসরকারি একটি অ্যাম্বুলেন্সের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়েছে। আগুনে জানমালের ক্ষতি না হলেও আমার মোইরসাইকেলসহ অন্তত আটটি যান পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার পর বিকট শব্দে কয়েকবার বিস্ফোরণ হয়েছে।’

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (ডিএডি) মো. সাইদুজ্জামান বলেন, ‘বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে অগ্নিকা-ের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসে। এখানে এসে দেখি একটি অ্যাম্বুলেন্স ও বেশ কয়েকটি মোইরসাইকেল আগুনে জ্বলছে। ত্বরিতগতিতে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটিয়ে আগুন নেভায়। অল্প সময়ের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে। তবে আগুনের ধোঁয়ায় হাসপাতালের নিচতলা আচ্ছন্ন হয়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গেটের সামনে থাকা একটি অ্যাম্বুলেন্স ও আটটি মোটরসাইকেল পুড়ে যায়। অ্যাম্বুলেন্সের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্তের পর বলা যাবে।’

এ ব্যাপারে জানতে চাইলে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমদ্দার বলেন, ‘বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালের ঢোকার প্রধান ফটকে একটি অ্যাম্বুলেন্স রোগী পরিবহন করতে দাঁড়ায়। দাঁড়ানোর কিছুক্ষণ পরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে বিস্ফোরণের আগুন আশপাশে ছড়িয়ে পড়লে পাশে থাকা মোটরসাইকেল ও একটি অ্যাম্বুলেন্স পুড়ে যায়। আগুনে ধোঁয়ায় নিচতলা আচ্ছন্ন হয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটিয়ে অল্প সময়ের মধ্যে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত