প্রধান বিচারপতির কাছে শপথ নিলেন পিএসসির চার সদস্য

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৭:৫৮ এএম

পিএসসির (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) নবনিযুক্ত চার সদস্যকে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। শপথ নেওয়া সদস্যরা হলেনÑ মো. নজরুল ইসলাম, মোহাম্মদ আলী, ড. মো. ফেরদৌস হোসেন ও ইয়াসমিন গফুর। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এসএম এমদাদুল হক, বিচারপতি ফারাহ মাহবুব এবং পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশে^র মোনেম উপস্থিত ছিলেন।

এর আগে গত ৬ আগস্ট সরকার এ চারজনকে নতুন সদস্য হিসেবে নিয়োগ দেয়। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ চারজনকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন। তারা যোগদানের তারিখ থেকে পাঁচ বছর বা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়াÑ যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত