মায়ামিতে ফিরছেন মেসি, আজ কি খেলবেন

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৪:০০ পিএম
প্রয়াত বাবা হোর্হে মেসির অন্ত্যেষ্টিক্রিয়া যোগ দিতে নিজ শহর আর্জেন্টিনার রোজারিওতে কয়েক দিন অবস্থানের পর পরিবারের সবাইকে নিয়ে যুক্তরাষ্ট্রের মিয়ামির উদ্দেশ্যে রওনা হয়েছেন লিওনেল মেসি। মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে (বাংলাদেশ সময় আজ সকাল ৭টা) সান্তা ফে শহরের 'ইসলাস মালেভিনাস' আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত বিমানে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং তিন সন্তান থিয়াগো, মাতেও ও চিরোকে নিয়ে মিয়ামির উদ্দেশ্যে উড়াল দেন এই আর্জেন্টাইন অধিনায়ক।

মারাত্মক ব্যাধির সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর গত শনিবার ভোরে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মেসির বাবা হোর্হে মেসি। খবর পেয়েই শনিবার রাতে রোজারিওতে পৌছান মেসি। সেখানে 'ফুনেস' শহরের একটি সুরক্ষিত আবাসন এলাকায় নিজের বাড়িতে অবস্থান করছিলেন তিনি। পরে পেরেস শহরের ‘এল প্রাদো’ কবরস্থানে মেসির শেষকৃত্য সম্পন্ন হয়।

বাবার এই অন্তিমযাত্রায় মা সেলিয়া কুচ্চিত্তিনি, ভাই রদ্রিগো, মাতিয়াস এবং বোন মারিয়া সোলসহ পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। এদিকে প্রিয় তারকাকে এই কঠিন সময়ে সমবেদনা জানাতে কবরস্থানের বাইরে ব্যানার ও পোস্টার হাতে ভিড় জমান অসংখ্য ভক্ত-সমর্থক।

বুধবার ভোরের দিকে ফ্লোরিডায় পৌঁছানোর কথা রয়েছে মেসি পরিবারের। তবে শোক কাটিয়ে মেসি কবে নাগাদ ইন্টার মায়ামির অনুশীলনে ও মাঠে ফিরবেন, সে বিষয়ে এখনও ক্লাবের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

বর্তমানে লিগস কাপের লড়াইয়ে বেশ চাপে রয়েছে ইন্টার মায়ামি। বুধবার রাতে ঘরের মাঠ এনইউ স্টেডিয়ামে মেক্সিকোর ক্লাব 'লেওন'-এর মুখোমুখি হবে তারা। এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠতে হলে ইন্টার মায়ামিকে কেবল ৯০০ মিনিটের খেলায় জিতলেই হবে না, টুর্নামেন্টের অন্য ম্যাচগুলোর জটিল সমীকরণের দিকেও তাকিয়ে থাকতে হবে।
 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত