মেসিকে ড্রেসিংরুমে দেখে বিস্মিত কাসেমিরো

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১১:৪৩ এএম

'তোমাকে ছাড়া ফুটবলটা আর কতদিন চালিয়ে যেতে পারব, তা নিয়ে আমার মনে গভীর সন্দেহ আছে।'

প্রয়াত বাবাকে লেখা চিঠিতে একথা বলেছিলেন লিওনেল মেসি রোজারিও থেকে মায়ামিতে ফেরার পথে। অনেকেই ধারনা করেছিলেন মেসির মাঠে ফেরা দেরী হবে। কিন্তু মায়ামিতে ফিরে কয়েক ঘন্টার মধ্যে স্টেডিয়ামে চলে যান তিনি এবং খেলতে নামেন লিগস কাপ ম্যাচে। মেসির এমন পেশাদারিত্ব এবং দায়বদ্ধতা দেখে নিজের মুগ্ধতা ও বিস্ময় ধরে রাখতে পারেননি তাঁর ইন্টার মিয়ামি সতীর্থ ক্যাসেমিরো।

ড্রেসিংরুমে মেসিকে হঠাৎ দেখে নিজেদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ব্রাজিলিয়ান এই তারকা মিডফিল্ডার জানান, মেসির এই উপস্থিতি তাঁদের আপ্লুত করেছে।

ক্যাসেমিরো বলেন, "অবশ্যই, ড্রেসিংরুমে যখন আপনি লিওকে দেখবেন, আপনার স্বাভাবিকভাবেই আনন্দ লাগবে। কিন্তু সত্যি বলতে, ও আমাকে ভীষণ অবাক করেছে। ক্লাবের প্রতি ওর এই অসামান্য দায়বদ্ধতা দেখে আমি সত্যিই স্তম্ভিত।"

মেসির এই মানসিকতার প্রশংসা করে ক্যাসেমিরো আরও যোগ করেন, "সবকিছু দেখে আপনি একটু ভাবলে বুঝতে পারবেন—ঠিক কেন সে এত মহান, কেন সে ইতিহাসের অন্যতম সেরা (বা সর্বকালের সেরা) ফুটবলার। সে প্রতিনিয়ত প্রমাণ করে চলেছে কেন সে সেরা।"

মেসির এমন সিদ্ধান্তে তাঁর প্রতি শ্রদ্ধা ব্যক্ত করে এই ব্রাজিলিয়ান তারকা বলেন, "আমরা সবসময় যেভাবে বলি—তাঁর এই নিবেদনের জন্য আমরা শ্রদ্ধায় মাথা নত করি এবং তাঁকে ধন্যবাদ জানাই। আমরা এই কঠিন সময়ে সবসময় তাঁর এবং তাঁর পরিবারের পাশে আছি এবং তাঁদের মনোবল বাড়ানোর চেষ্টা করছি। আজ সে দলের জন্য যা করল এবং আমাদের সাথে এখানে উপস্থিত থাকল—তা সত্যি অবিশ্বাস্য।"

কঠিন পরিস্থিতিতেও দলের প্রতি মেসির এই অসামান্য দায়িত্ববোধ ও উপস্থিতি ড্রেসিংরুমে অন্য সব খেলোয়াড়দের জন্য দারুণ এক অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত