ডিসেম্বর মাসে সরকারি চাকরিজীবীদের সামনে টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ আসছে। এ জন্য অতিরিক্ত ছুটি নিতে হবে মাত্র এক দিন। মহান বিজয় দিবসের সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে তৈরি হয়েছে এই অবকাশের সুযোগ।
২০২৬ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস। এর পরদিন ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার সরকারি অফিস খোলা থাকবে। তবে ১৮ ও ১৯ ডিসেম্বর যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
সে ক্ষেত্রে ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলেই ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিন ছুটি উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।
অবশ্য এই সুযোগ সবার জন্য সমান নয়। যেসব সরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি কার্যকর, সেসব প্রতিষ্ঠানের কর্মীরাই এক দিনের ছুটি নিয়ে টানা চার দিনের অবকাশ কাটাতে পারবেন।
অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের ছুটি নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মসূচি, সাপ্তাহিক ছুটির নিয়ম এবং কর্তৃপক্ষের অনুমতির ওপর। কারণ, সব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে না। ফলে প্রতিষ্ঠানভেদে কর্মীদের ছুটির হিসাবেও ভিন্নতা থাকবে।