দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর উপকূলের কাছে রবিবার (১৬ আগস্ট) ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পোর্ট ওলরি গ্রামের প্রায় ৫৬ কিলোমিটার (৩৫ মাইল) উত্তর-পূর্বে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১৮৮ কিলোমিটার।
কলম্বিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ২৯৪