দেশের অন্যতম শীর্ষস্থানীয় নন-লাইফ বীমা প্রতিষ্ঠান পাইওনিয়ার ইনস্যুরেন্স পিএলসি ইনস্যুরেন্স ইনোভেশন চ্যালেঞ্জ (IIC) ২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের অধীন এসএমই ফাউন্ডেশন (SMEF) ও ইউএনডিপি বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে প্রতিষ্ঠানটি প্রায় ৪৫ দশমিক ১৮ লাখ টাকা অনুদান লাভ করেছে। ঢাকার আগারগাঁওয়ে পর্যটন ভবনের শৈলপ্রপাত হলে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।
CMSME উদ্যোক্তাদের অপ্রতুল বীমা সুরক্ষার চাহিদা পূরণে উদ্ভাবনী, প্রযুক্তিনির্ভর ও অন্তর্ভুক্তিমূলক বীমা সমাধান তৈরির লক্ষ্যে এ চ্যালেঞ্জ আয়োজন করা হয়। প্রতিযোগিতায় কারিগরি দক্ষতা, উদ্ভাবন, আর্থিক সম্ভাবনা ও সামাজিক প্রভাবসহ বিভিন্ন মানদণ্ডে মূল্যায়নের পর পাইওনিয়ার ইনস্যুরেন্সের প্রস্তাবটি চ্যাম্পিয়ন নির্বাচিত হয়।
পাইওনিয়ারের প্রস্তাবিত সমাধানে রয়েছে Climate & All Risk Business Continuity Protection, Fire Protection এবং Hospitalization Cash-এর মাধ্যমে Health Protection। এর মাধ্যমে কোনো দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য বীমাকৃত ক্ষতির পর উদ্যোক্তারা দ্রুত আর্থিক সহায়তা পেয়ে ব্যবসা পুনরায় চালু করতে পারবেন এবং ঋণের দায় পরিশোধের ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন। একই সঙ্গে অর্থায়নকারী প্রতিষ্ঠানের ঋণঝুঁকিও কমবে।
এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে পাইওনিয়ার ইনস্যুরেন্স পিএলসি। কনসোর্টিয়ামের কারিগরি অংশীদার হিসেবে রয়েছে লন্ডনভিত্তিক জলবায়ু-ঝুঁকি ও ইনক্লুসিভ ইনস্যুরেন্স পরামর্শক প্রতিষ্ঠান K.M. Dastur & Company Limited (KMD)। পাশাপাশি চারটি মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছে দেবে এবং Softograph Limited উন্নয়ন করছে AI-নির্ভর ডিজিটাল প্ল্যাটফর্ম, যার মাধ্যমে সচেতনতা, নিবন্ধন, পলিসি ব্যবস্থাপনা ও দাবি নিষ্পত্তি কার্যক্রম পরিচালিত হবে।
পাইওনিয়ার ইনস্যুরেন্স পিএলসির CEO ও Managing Director Syed Shahriyar Ahsan বলেন, “আমাদের লক্ষ্য শুধু একটি ব্যবসাকে বীমা সুরক্ষা দেওয়া নয়; বরং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শ্রেণির নিম্ন-মধ্যম ও মধ্যম আয়ের ব্যবসায়ী, স্বনিযুক্ত ব্যক্তি এবং ছোট ব্যবসা পরিচালনাকারী উদ্যোক্তার ব্যবসাকে টিকিয়ে রাখা এবং তার ঋণ পরিশোধের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখা। এই কনসোর্টিয়ামের মাধ্যমে আমরা দ্রুত পুনরুদ্ধারের সুযোগ তৈরি করতে চাই, যাতে অর্থায়ন আরও অন্তর্ভুক্তিমূলক হয় এবং সিএমএসএমই খাতের প্রবৃদ্ধি আরও স্থিতিশীল ও সহনশীল হয়ে ওঠে।”
তিনি এই স্বীকৃতির জন্য UNDP, SME Foundation এবং সংশ্লিষ্ট সকল অংশীদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এ অর্জন পাইওনিয়ার ইনস্যুরেন্সের অন্তর্ভুক্তিমূলক বীমা, জলবায়ু-ঝুঁকি সুরক্ষা ও ডিজিটাল উদ্ভাবনের প্রতি দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন।
অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশন, ইউএনডিপি, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA), বাংলাদেশ ব্যাংক, বীমা ও পুনর্বীমা প্রতিষ্ঠান, ব্যাংক, মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান, ফিনটেক-ইনসুরটেক প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পাইওনিয়ার ইনস্যুরেন্সের এই অর্জন দেশের সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য সহজলভ্য, প্রযুক্তিনির্ভর ও কার্যকর বীমা সুরক্ষা তৈরির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
SME Foundation-এর ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরীর নিকট থেকে Pioneer Insurance PLC-এর ব্যবস্থাপনা পরিচালক Syed Shahriyar Ahsan সম্মাননা ও পুরস্কারের চেক গ্রহণ করেন। Insurance Innovation Challenge 2026-এ Pioneer Insurance PLC-এর অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কারের চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে SME Foundation ও UNDP-এর প্রতিনিধিবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যৌন হয়রানি ও দুর্নীতির দায়ে রাবির অধ্যাপককে চাকরিচ্যুত