চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক মারা গেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার মুসলিমপুর টাকশালদিঘী কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বালিয়াদিঘী গ্রামের জমির উদ্দিনের ছেলে মো. আবু হায়াত (৩৫) এবং সাদিকুল ইসলামের ছেলে মো. হাবিব (১৮)।
স্থানীয়রা জানায়, সকালে কানসাট বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আবু হায়াত ও হাবিব।
মুসলিমপুর টাকশালদিঘী কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এতে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জানান দুজনই মারা গেছেন।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ফেনীতে বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, আহত ২