গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কা দিয়ে কাভার্ডভ্যান চালক আল আমিন শিকদার (৩৫) নিহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত চালক আল আমিনের বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানায়।
রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রকিবুল হাসান জানান, সড়ক দুর্ঘটনায় খবর পেয়ে সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে কভার্ডভ্যানের সামনের অংশ কেটে চালক আল আমিন শিকদারের মরদেহ বের করে আনা হয়। পরে তার পুলিশে হস্তান্তর করা হয়েছে।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ্ আহমেদ জানান, রবিবার (১৬ আগস্ট) সকালে ঢাকা থেকে ময়মনসিংহের দিকে একটি মিনি কভার্ডভ্যান যাচ্ছিল। কভার্ডভ্যানটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাতায় পৌঁছলে অপর আরেকটি গাড়ির পেছনে ধাক্কায় দেয়। এতে মিনি কভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘটনায় সম্পৃক্ত অপর গাড়িটি শনাক্তে কাজ চলছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থাগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪