গাজীপুরের শ্রীপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে প্রায় আট হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় এ ব্যবসার সঙ্গে জড়িত এক ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করা হয়।
পরে আজ মঙ্গলবার মাদক মামলায় তাকে আদালতে পাঠালে আদালত কারাগারে পাঠিয়ে দেয়। অভিযানের নেতৃত্ব দেন শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।
মঙ্গলবার দুপুরে (১৮ আগস্ট) পুলিশ এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আবদুল কাদের (৪০)। সেই ওই গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।
সোমবার (১৭ আগস্ট) মধ্যরাতে তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের একটি বাড়িতে অভিযানে যায় পুলিশ। এ সময় ঘর তল্লাশি করে সাত হাজার সাতশত নব্বইটি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আবদুল কাদেরের বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় মামলা করা হয়েছে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে ওই বাড়ির একটি টিনসেড রুমের ঘরের (বেড রুম) বিভিন্ন স্থান থেকে তল্লাশি করে ৭ হাজার ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত আবদুল কাদের নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হলে আদালত ওই ব্যক্তিকে জেলহাজতে পাঠান। তিনি বলেন মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে আমরা জিরো ট্রলারেন্স ঘোষণা করেছি।
কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার