হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৭:৪৮ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২ জন এবং হাম শনাক্ত হয়েছে ৫৯ জনের। সব মিলিয়ে হামের নতুন রোগী পাওয়া গেছে ১ হাজার ৬১ জন । গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামজনিত মৃত্যু হয়েছে ৯১৮ জনের। এদের ৯৯ জন হামে এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮১৯ জন।

গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৮ আগস্ট সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে এক লাখ ৪৪ হাজার ৭৮০ জন। হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৯৮৯ জনের। হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ২৬ হাজার ২৮৯ জনের। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ২১ হাজার ৮৮০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ শিশুর মধ্যে ঢাকা বিভাগের একজন, সিলেটের ২ জন। একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৮৯ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে। এর মধ্যে নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ৪১ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত