ঈশ্বরগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি নজরুল, সম্পাদক সারোয়ার জাহান

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৬:৫৯ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ আইনজীবী সমিতির এক বছর মেয়াদি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট এ.এস.এম. সারোয়ার জাহান (এলজিপি)।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ২টায় ঈশ্বরগঞ্জ আইনজীবী সমিতির হলরুমে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে সাত সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। 

নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ.এস.এম. সারোয়ার জাহান বলেন, ‘আইনজীবীদের অধিকার সংরক্ষণ, পেশাগত মানোন্নয়ন এবং সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।’

তিনি আরও বলেন,'আইনজীবী সমাজের  পেশাগত দক্ষতা বৃদ্ধি পাশাপাশি বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করব। একই সঙ্গে  একটি আধুনিক, কার্যকর ও ঐক্যবদ্ধ আইনজীবী সমাজ গড়ে তোলাই হবে আমাদের প্রধান লক্ষ্য।’

সভায় উপস্থিত আইনজীবীরা নবনির্বাচিত কমিটির নেতাদের অভিনন্দন জানান। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে এবং আইনজীবীদের পেশাগত উন্নয়নে নতুন মাত্রা যোগ হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত