দাখিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৭:২৯ পিএম

কুমিল্লার নাঙ্গলকোটে মাহমুদুল হাসান নামের এক দাখিল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) সকালে উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের নারায়ণকোট গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাহমুদুল হাসান (১৯) ওই গ্রামের প্রবাসী সরওয়ার আলমের ছেলে। তিনি সদ্য সমাপ্ত দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে মায়ের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে না খেয়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন মাহমুদুল। পরদিন বুধবার সকাল ৭টার দিকে মা ডাকাডাকি করে সাড়া না পেয়ে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মাহমুদুলকে ঘরের আড়র সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা জেনারেল হাসপাতল মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মায়ের ওপর অভিমান করেই তিনি আত্মহত্যা করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত