বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৯:২১ পিএম

“সবাই মিলে শপথ করি, মাদক মুক্ত সমাজ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিকালে বাঁশখালী থানা পুলিশের আয়োজনেএ কর্মসূচির অংশ হিসাবে মাদকবিরোধী র‌্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে বাঁশখালীর প্রধান সড়ক হয়ে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। 

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রবিউল হকের সভাপতিত্বে  এতে অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন,সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো: মাহমুদুল হাসান, বাঁশখালী উপজেলা বিএনপির  সাবেক সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী প্রমুখ। এ সময় মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। 

বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা। 

সমাবেশে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার এবং মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এ সময় পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত