বটিয়াঘাটায় তরুণীর ভাসমান মরদেহ উদ্ধার

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৭:১৬ পিএম

খুলনার বটিয়াঘাটায় নদী থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে বটিয়াঘাটা বাজারসংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। 

উদ্ধার হওয়া তরুণীর বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখনো পর্যন্ত তার নাম, পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, নৌ পুলিশের সহযোগিতায় বটিয়াঘাটা থানা পুলিশ, সিআইডি ও পিবিআই পুলিশ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মরদেহটির পরিচয় এখনো পাওয়া যায়নি।

মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যেতে পারে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত