খাবার নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে ছাত্র নিহত

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৮:৩৩ এএম

ঝিনাইদহে শহরের মহিলা কলেজপাড়া এলাকায় ছাত্রাবাসে খাবার না পাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে রুমমেটের ছুরিকাঘাতে কাউসার নামে এক ছাত্র নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা রাতে শহরের মহিলা কলেজপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত কাউসার হোসেন হরিণাকু-ু উপজেলার চটকাবাড়িয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে। স্থানীয়রা জানায়, মহিলা কলেজ পাড়ার জাফর শেখের বাসায় ছেলেদের ছাত্রাবাসে বেশ কয়েকজন ছাত্র থাকে। ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্সের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী কাউসার আহমেদ সন্ধায় বাসায় এসে খাবার পায় না। এ নিয়ে তার রুমমেট মাদ্রাসা ছাত্র লিখন হোসেনের বাগ্বিত-া হয়। কাউসার লাঠি দিয়ে লিখনকে আঘাত করলে পাল্টা লিখন ছুরি দিয়ে কাউসারকে আঘাত করে। সেখান থেকে কাউসারকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে  রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে লিখনকে আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত