যুবকের চোখে মরিচের গুঁড়া দিয়ে ছুরিকাঘাতে হত্যা

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৮:৩৫ এএম

যশোরে আল-আমিন (২৮) ওরফে পেরেক আলামিনকে দিনদুপুরে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের বারান্দিপাড়া লিচুতলা এলাকার বাবুর সেগুনবাগানে এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন যশোর শহরের বারান্দিপাড়া বউবাজার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে।

নিহতের পরিবারের দাবি বন্ধুবেশী দুর্বৃত্তরা ফোন করে ডেকে নিয়ে এ হত্যাকা- ঘটিয়েছে। পুলিশের দাবি, আল-আমিনের চোখে মরিচের গুঁড়া দিয়ে উপর্যুপুরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। হত্যার কারণে উদঘাটনে কাজ করেছে পুলিশ। নিহতের স্বজনরা জানান, গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে দুর্বৃত্তরা ফোন করে আল-আমিনকে ডেকে নিয়ে যায়। এরপর লিচুতলা বাবুর সেগুনবাগান এলাকায় নিয়ে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের প্রথম স্ত্রীর দাবি, পেশায় স্বর্ণালঙ্কারের কারিগর আল-আমিনের তেমন কোনো শত্রু ছিল না। তবে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে আল-আমিনের ঝামেলা চলছিল। দ্বিতীয় স্ত্রীর প্রেমিক ও তার বন্ধুরা এ হত্যাকা- ঘটাতে পারে।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, আল-আমিনের চোখে মরিচের গুঁড়া দিয়ে উপর্যুপুরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। কী কারণে এবং কারা আল-আমিনকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত