ঝিনাইদহে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১২:৫১ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জের বাদুরগাছা গ্রামে গরু চুরি করার সময় গ্রামবাসীর গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় চোর সন্দেহভাজন আরও একজনকে পিটিয়ে আহত করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করে । 

শনিবার (২২ আগস্ট) ভোর ৩টার দিকে উপজেলার বাদুরগাছা গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রে জানায়, গভীর রাতে উপজেলার বাদুরগাছা গ্রামের নিলুফার ইয়াসমিন নামে এক বিধবা নারীর বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে কয়েকজনন ওই বাদুরগাছা গ্রামে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে নিলুফার ইয়াসমিন  চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের ধাওয়া করে।

অনেক খোজাখুজির পর দুইজনকে আটক করে গ্রামবাসী। পরে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হন। অপরজন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নিহত ও আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কবির হোসেনএ তথ্য নিশ্চিত করে  জানান, খবর পেয়ে  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত