প্রকাশ্যে বাপ্পার ‘গলে যাওয়া সময়’

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১২:৩২ এএম

প্রকাশ পেল সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের নতুন গান ‘গলে যাওয়া সময়’। গত শনিবার সন্ধ্যায় গায়কের নিজস্ব ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয় গানটির মিউজিক ভিডিও। ‘গলে যাওয়া সময়’-এ নিজের সুরে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার। সংগীত পরিচালনাও করেছেন। লিখেছেন কথাও। সম্প্রতি নিয়মিত লিখছেন গায়ক। তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমি বেশ কয়েকটি গান লিখেছি। তারই একটি ‘গলে যাওয়া সময়’। অনেকের লেখা গান-ই তো করি। তবে নিজস্ব কিছু ভাবনা থাকে যেগুলোকে নিজের মতো করে প্রকাশের তাগিদে লিখতে হয়।’

গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। তিনি বলেন, ‘গানটি প্রথম যেদিন বাপ্পা দা আমাকে শোনান, সেদিনই ভালো লেগে যায়। কেন না, এটি আমার পছন্দের জনরার। আমি সচরাচর মিউজিক ভিডিও বানাই না। কিন্তু গানটি ভালো লাগায় কাজটি করেছি। আশা করি সবার ভালো লাগবে।’

সম্প্রতি বাপ্পা মজুমদারের কণ্ঠে প্রকাশ পেয়েছে প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান ‘রূপালি গিটার’। গিটার যাদুকরকে ট্রিবিউট করে প্রকাশিত ‘উত্তরাধিকার’ অ্যালবামে রয়েছে গানটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত