বর্ষীয়ান তারকাদের ‘ধুয়ে দিলেন’ তনুশ্রী দত্ত

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৫:৫৮ পিএম

বলিউডের প্রবীণ ও খ্যাতিমান তারকাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করে ফের আলোচনায় তনুশ্রী দত্ত। তার বক্তব্য, কোনো ব্যক্তির বয়স তার প্রাপ্য সম্মান নির্ধারণের একমাত্র মাপকাঠি হওয়া উচিত নয়। বরং মানুষকে বয়স দিয়ে নয়, তার চরিত্র ও আচরণ দিয়ে বিচার করতে শেখা উচিত, মনে করেন অভিনেত্রী। 

সোমবার (২৪ অগস্ট) সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে তনুশ্রী এমন একটি ঘটনার কথা লিখেছেন, যেখানে এক প্রবীণ অভিনেতাকে দেখে তিনি প্রথমে ভেবেছিলেন হয়তো তিনি আর কাজ পাচ্ছেন না এবং তাকে সাহায্য করা প্রয়োজন। কিন্তু পরে তার ধারণা বদলে যায়। অভিনেত্রীর দাবি, বলিউডে ‘বর্ষীয়ান’ শব্দটি কখনও কখনও এমন ব্যক্তিদের ক্ষেত্রেও ব্যবহৃত হয়, যারা দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রির কৌশল বুঝে চলতে এবং মানুষের ধারণাকে নিজেদের পক্ষে প্রভাবিত করতে শিখেছেন। 

পোস্টে তিনি লেখেন, আমি প্রথমে ভেবেছিলাম যে, বর্ষীয়ান অভিনেতা, কেউ কাজ দিচ্ছেন না, সাহায্য করি। কিন্তু না, বলিউডে ‘বর্ষীয়ান’ শব্দের অর্থ চালাক ও অভিজ্ঞ খেলোয়া়ড়।’ ইন্ডাস্ট্রির কিছু প্রবীণ সদস্য তরুণ এবং সুবিধাপ্রাপ্ত ব্যক্তিদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করতে পারেন। তার বক্তব্য, এমন ঘটনা বলিউডে বার বার দেখা গিয়েছে। যদিও পোস্টে কোনও নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করেননি তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত