খুলনায় ১০ ফুট লম্বা অজগর উদ্ধার, ফিরে গেল সুন্দরবনে

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৯:১৮ পিএম

খুলনার কয়রা উপজেলার পাথরখালী ক্লোজার এলাকা থেকে প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সাপটি সুন্দরবনের সংরক্ষিত এলাকায় অবমুক্ত করা হয়। সুন্দরবনসংলগ্ন কয়রায় প্রায়ই অজগর লোকালয়ে চলে আসে।

সোমবার (২৪ আগস্ট) বিকালে কয়রা উপজেলার পাথরখালী ক্লোজার এলাকার আফজাল সানার বাড়ির বাগানের ফেন্সিংয়ে সাপটি আটকা পড়ে। খবর পেয়ে শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমানের নেতৃত্বে বন বিভাগের সদস্যরা সিপিজি ও ভিটিআরটি সদস্যদের সহায়তায় অজগরটি উদ্ধার করেন। 

শাহিনুর রহমান বলেন, মোবাইল ফোনে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করা হয়। এর দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজন আনুমানিক ১১ কেজি। পরে সাপটিকে সুন্দরবনের সংরক্ষিত এলাকায় অবমুক্ত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত