খালি পেটে হালকা গরম পানি কেন খাবেন

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১২:০২ এএম

হালকা গরম পানি পান করে দিন শুরু করা স্বাস্থ্যের জন্যই ভালো। কোষ্ঠকাঠিন্যের সমস্যা তাড়াতে এই সহজ উপায় কাজে লাগাতে পারেন। খালি পেটে হালকা গরম পানি পেট সাফ হয়ে যায়। পাশাপাশি মলদ্বারের সংক্রমণের ঝুঁকিও কমে যায়।

আজকাল নানা রকমের ভেষজ দিয়ে ডিটক্স ওয়াটার খাওয়ার চল বেড়েছে। কিন্তু ডিটক্স ওয়াটার বানাতে কোনো ভেষজের দরকার পড়ে না। হালকা গরম পানি ডিটক্স ওয়াটারের কাজ করে দেয়। হালকা গরম পানি খেলে শরীর থেকে টক্সিন বেরিয়ে যায়। এতে যেমন শরীর ভালো থাকে, তেমনই ত্বকের জেল্লাও বাড়ে। পাশাপাশি ওজনও নিয়ন্ত্রণে থাকে।

বিপাক হার বাড়াতে সাহায্য করে হালকা গরম পানি। হজমশক্তি বাড়াতে সাহায্য করে হালকা গরম পানি। রোজ সকালে হালকা গরম পানি খেলে গ্যাস-অম্বলের ঝুঁকিও অনেকটা কমে যায়।

শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে হালকা গরম পানি। রাতে ৭-৮ ঘণ্টা পানি খান না। তাই সকালে ডিহাইড্রেশনের ঝুঁকি বেশি থাকে। এর জেরে শরীরের নানা কাজে বিঘœ ঘটতে পারে। তাই শরীরে তরলের ভারসাম্য বজায় রাখার জন্য হালকা গরম পানি খাওয়া দরকার।

ফুটন্ত গরম জল খাওয়া চলবে না। এতে খাদ্যনালির ক্ষতি হবে। এমনকি পানি ফোটানোরও দরকার নেই। হালকা গরম করলেই হবে। প্রয়োজনে আগের দিন রাতে পানিতে জিরা, জোয়ান, মেথি দানা বা মৌরির মতো উপাদান ভিজিয়ে রাখুন। পরদিন সকালে ওই পানি হালকা গরম করে খেয়ে নিন। এসব ভেষজ উপাদানগুলো হজমের সমস্যা কমাতে সাহায্য করবে।

দিনের শুরুতে ২-৩ গ্লাস হালকা গরম পানি খেতে পারেন। কিন্তু অনেকের পক্ষেই খালি পেটে এতটা পানি খাওয়া কষ্টকর হতে পারে। সে ক্ষেত্রে ২ কাপ কিংবা ১ গ্লাস হালকা গরম পানি খান। ধীরে ধীরে পরিমাণ বাড়াতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত