বগুড়ায় কবিদের মিলনমেলা

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৭:২৩ এএম

বগুড়ায় দিনব্যাপী বগুড়া সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ উৎসবে দেশের ৫৭টি জেলা থেকে প্রায় ৩০০ জন কবি অংশগ্রহণ করেন। বর্ণাঢ্য এই উৎসবের আয়োজন করে জাতীয় কবিতা মঞ্চ, বগুড়া শাখা।

দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল তরুণ কবিদের স্বরচিত কবিতা পাঠের আসর, আবৃত্তি, কবি আড্ডা এবং ‘তরুণ কবি সৃষ্টিতে লিটলম্যাগের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা। এ ছাড়া অনুষ্ঠানে জাতীয় কবিতা মঞ্চ বগুড়ার মুখপত্র ও সাহিত্যের ছোট কাগজ ‘কাঠপত্র’-এর মোড়ক উন্মোচন করা হয়।

সাহিত্য উৎসব ২০২৬-এর আহ্বায়ক ও বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি ও শিক্ষাবিদ বজলুল করিম বাহার, কবি ও প্রাবন্ধিক মুহাম্মদ শহীদুল্লাহ্ এবং খৈয়াম কাদের। এ ছাড়া আলোচনায় অংশ নেন বাংলা একাডেমির উপপরিচালক ড. সাহেদ মন্তাজ, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. ইউসুফ আলী, জাতীয় কবিতা মঞ্চের সিনিয়র সহসভাপতি মনজু খন্দকার, সহসভাপতি মো. আমজাদ হোসেন খান ও সমন্বয়ক কবি লিপি আক্তার।

জাতীয় কবিতা মঞ্চ বগুড়া শাখার সভাপতি ফাতেমা ইয়াসমিন সভাপতিত্বে ও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সোহাগ সাদেক।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা গণস্বাস্থ্য হোমিওর অধ্যক্ষ ডা. এস এম সরওয়ার। বিশেষ অতিথি ছিলেন কবি ও প্রাবন্ধিক মুহাম্মদ শহীদুল্লাহ্ ও খৈয়াম কাদের, জাতীয় কবিতা মঞ্চের সিনিয়র সহসভাপতি, মনজু খন্দকার, জাতীয় কবিতা মঞ্চ  সহসভাপতি, মো. আমজাদ হোসেন খান, সমন্বয়ক কবি লিপি আক্তার প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত