২৫০০ ইয়াবাসহ মুরগি ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৭:৩০ এএম

মো. ইসহাক (৩৮)। করেন মুরগির ব্যবসা। এই পরিচয়েই সবাই তাকে চেনেন। কিন্তু মুরগি ব্যবসার আড়ালে তিনি একজন ইয়াবা কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। জব্দ করা হয় আড়াই হাজার পিস ইয়াবা। গতকাল শুক্রবার রাজধানীর দক্ষিণ মুগদাপাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মুগদাপাড়া এলাকায় ১৪৯ নম্বর ইসহাকের নিজ বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ইসহাক ঢাকার স্থায়ী বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অবৈধভাবে মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। এ ঘটনায় ডিএনসি পরিদর্শক কাজী হাবিবুর রহমান বাদী হয়ে মুগদা থানায় একটি নিয়মিত মামলা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত