নাটোরের লালপুরে একটি গাঁজা গাছসহ মো. সোহরাব আলী (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক সোহরাব আলী ওয়ালিয়া মধ্যপাড়া (মণ্ডলপাড়া) এলাকার মৃত দেলু প্রামাণিকের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৯ আগস্ট) রাত ১টার দিকে লালপুর থানার এসআই মো. মনিরুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার ওয়ালিয়া মধ্যপাড়া (মণ্ডলপাড়া) এলাকায় সোহরাব আলীর নির্মাণাধীন ভবনের উত্তর দুয়ারী ছাদবিহীন একটি ঘরের ভেতর থেকে একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে সোহরাব আলীকে আটক করে পুলিশ।
লালপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানায়, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে শনিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।