চিকিৎসা শেষে বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৭:২৭ এএম

প্রায় সাড়ে পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে আগামী বুধবার দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গতকাল রবিবার সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সংসদ সদস্য মির্জা আব্বাস এখন অনেকটাই সুস্থ। আগামী বুধবার রাত ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার ঢাকায় ফেরার কথা রয়েছে। মির্জা আব্বাস মালয়েশিয়া থেকে দেশে ফিরবেন বলে জানান শায়রুল কবির খান।

গত ১১ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে সংজ্ঞা হারান মির্জা আব্বাস। ওই দিন তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ মার্চ তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরে বিশেষায়িত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত