১৬ ইবতেদায়ি মাদ্রাসাপ্রধানকে টাকা ফেরতের নির্দেশ

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৭:২৯ এএম

নির্ধারিত নিয়মের বাইরে উচ্চতর গ্রেডের সুবিধা নিয়ে অতিরিক্ত বেতন-ভাতা উত্তোলন করায় ১৬টি ইবতেদায়ি মাদ্রাসার প্রধানকে টাকা ফেরতের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। টাকা ফেরত না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। গতকাল রবিবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক বা কর্মচারীদের এমপিওভুক্তির তারিখ থেকে ১০ বছর সন্তোষজনক চাকরি পূর্ণ করলে পরবর্তী উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন এবং পরবর্তী ৬ বছর সন্তোষজনক চাকরি পূর্ণ করলে একইভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন। তবে এ অনুচ্ছেদে ইবতেদায়ি প্রধান পদের জন্য উচ্চতর গ্রেড বা বিএড স্কেল দেওয়ার কোনো বিধান নেই। এ ছাড়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬-এর পরিশিষ্ট ‘ঘ’-এর ক্রমিক নং ৩৯ অনুযায়ী ইবতেদায়ি প্রধান পদের বেতন গ্রেড ১১ নির্ধারিত রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত