পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য ড. এম. এনামুল হক (৮৮) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রবিবার ভোর ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ড. এম. এনামুল হক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদের বড় চাচা।
এদিকে গতকাল সকালে বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি আমজাদ হোসেন (৭৭) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।
ড. এম. এনামুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইজিপি আলী হোসেন ফকির। এ ছাড়া বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। ঢাকা জেলার পুলিশ সুপার ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীমা পারভীন স্বাক্ষরিত এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।