গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৭:৪১ এএম

বিশ্বসাহিত্য কেন্দ্রের ছাদে প্রতি বছরই আয়োজন করে ‘পূর্ণিমা সন্ধ্যা’ শিরোনামের এক ব্যতিক্রমী অনুষ্ঠান। সেই ধারাবাহিকতায় গত শনিবার সন্ধ্যার পর এবারের আয়োজনের শিল্পী ছিলেন ড. অণিমা রায়। কিন্তু বৃষ্টির কারণে কেন্দ্রের দক্ষিণ পাশের ছাদে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আয়োজনটি স্থানান্তরিত হয় বিশ্বসাহিত্য কেন্দ্রের অডিটরিয়ামে। আলোর ইশকুল, চৈতন্যের আলোকযাত্রা শীর্ষক এই মনোমুগ্ধকর আয়োজনে মিলনায়তনের উপচে পড়া ভিড়ে একটানা প্রায় আড়াই ঘণ্টা গান পরিবেশন করেন অণিমা। চোখরে আলোয়, যদি তোমার দেখা না পাই প্রভু, অমল ধবল পালে লেগেছে, খেলাঘর বাঁধতে লেগেছে, আমার মন মানে না, তোমাকেই করিয়াছি, কিছুই তো হলো না, আমার প্রাণের পরে চলে গেল, আগুনরে পরশমনি সহ ২০টি গান পরিবেশন করেন এই রবীন্দ্র সংগীতশিল্পী। অনুষ্ঠানের যন্ত্রানুসঙ্গে ছিলেন বাঁশিতে গাজী আব্দুল হাকিম, কী-বোর্ডে অন্তর, তবলায় গৌতম, গিটারে নাসির, অক্টোপ্যাডে প্রদীপ।

এমন মনোমুগ্ধকর আয়োজন প্রসঙ্গে শিল্পী অণিমা রায় বলেন, ‘এর আগেও আমি এমন আয়োজনে গান করেছি। আসলে রবীন্দ্রনাথকে ভালোবেসেই এই প্রকৃতির বৈচিত্র্যকে সম্বোধন করতে কিছু দারুণ শ্রোতা এদিন এক হয়ে গান করেন। তাই আমার কাছে এই আয়োজনটা খুবই সমাদরের। এমন আগ্রহী শ্রোতাদের সামনে গান গাইতেও ভালো লাগে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত