এনবিআরের ৩৬ কর্মকর্তার দপ্তর বদল

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৭:৪৬ এএম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিসিএস (কর) ক্যাডারের ৩৬ জন অতিরিক্ত কর কমিশনার পদে রদবদল করা হয়েছে। গতকাল রবিবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর প্রশাসন-১ শাখা থেকে প্রথম সচিব ওয়াকিল আহমদের সই করা ও জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বদলি করা এসব কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যেসব কর্মস্থলে কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে, সেখানে আগে থেকে কেউ অতিরিক্ত দায়িত্বে থাকলে তা বাতিল বলে গণ্য হবে। বদলি করা কর্মকর্তারা তাদের আগের দায়িত্বভার হস্তান্তর করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দেবেন। বদলির বিষয়ে এনবিআরের পক্ষ থেকে বলা হয়েছে, সংস্থার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে কর্মকর্তাদের দপ্তর পরিবর্তন করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত