মুন্সীগঞ্জে ১৬০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার দুই

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৫:৫৩ পিএম

মুন্সীগঞ্জ সদরে অভিযান চালিয়ে ১৬০ বোতল ইস্কাফসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

সোমবার (৩১ আগস্ট) দুপুরে সদর উপজেলার বণিক্যপাড়া এলাকার মুক্তারপুর-সিপাহীপাড়া সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ঝিনাইদহের মহেশপুর থানার ডাকাতিয়া এলাকার মো. মকবুল হোসেনের ছেলে মো. মুরছালিন (২৮) এবং মুন্সীগঞ্জ শহরের গণকপাড়া এলাকার সুরুজ মিয়ার ছেলে সাহাবুদ্দিন (৪০)। 

জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোহাম্মদ কামরুল হাসান জানান, সোমবার দুপুর ২টার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করেন। এসময় তাদের কাছে সমুদয় এস্কাফ পাওয়া যায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত