বাঁশখালীতে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম

চট্টগ্রামের বাঁশখালীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) সকা‌লে বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী এলাকার টিএন্ডটি অফিসের সামনে পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজারের টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুরাতন পল্লান পাড়া এলাকার মোহাম্মদ হোসেন প্রকাশ ও মাবিয়া খাতুনের ছেলে নাজির হোসেন নাদির (৩৮), মৃত মো. হোছন, ও সবুরা খাতুনের ছেলে মো. শফিক (৪২)। 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার এসআই (নিরস্ত্র) রুবেল চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় চেকপোস্ট স্থাপন করেন। এ সময় সন্দেহজনকভাবে চলাচল করা দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় এবং বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোা . রবিউল হকের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা এবং আদাল‌তে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত