গাইবান্ধার অবৈধ কয়লা তৈরির ৩০ চুল্লি ধ্বংস

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পিএম

গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া এলাকায় অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ৩০টি চুল্লি ভেঙে  ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গাইবান্ধা পরিবেশন অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

গাইবান্ধা সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রী রতন কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করেন। তিনি মুঠোফোনে জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গাছের গুঁড়ি ও কাঠ পুড়িয়ে অবৈধভাবে কয়লা তৈরি করে আসছে। এতে একদিকে বনজ সম্পদ ধ্বংস হচ্ছে, অন্যদিকে চুল্লির ধোঁয়ায় পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে।

অভিযানে উপস্থিত ছিলেন গাইবান্ধা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আজাহারুল ইসলাম, পরিদর্শক শের আলম, সাঘাটা থানার পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শের আলম জানান, পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে কয়লা তৈরির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ চুল্লি স্থাপন করে পুনরায় কয়লা তৈরির চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত