বলিউডে আরেক স্টার কিড, নায়ক হচ্ছেন মালাইকাপুত্র!

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম

বলিউডে নায়ক হয়ে আসছেন আরও এক স্টার কিড। এবার অভিনয়ে পা রাখতে যাচ্ছেন সালমান খানের ভাতিজা আরহান খান। আর আরহান খান হলেন অভিনেতা আরবাজ খান ও অভিনেত্রী মালাইকা অরোরার সন্তান্। প্রথম ছবিতেই নাকি অ্যাকশন হিরোর ভূমিকায় আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, আরহানের অভিষেক সিনেমাটি পরিচালনা করবেন অনিরুদ্ধ আইয়ার। এর আগে ‘অ্যান অ্যাকশন হিরো’ সিনেমা পরিচালনা করেছিলেন তিনি। নতুন ছবিটির চিত্রনাট্যের কাজও বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। 

ছেলের অভিনয়ে আসা প্রসঙ্গে এর আগে আরবাজ খান জানিয়েছিলেন, আরহানের সামনে বিভিন্ন নির্মাতার কাছ থেকে সুযোগ আসতে পারে। তবে শেষ সিদ্ধান্ত নিতে হবে আরহানকেই। তার জন্য কোনো ভালো প্রস্তাব থাকলে সেটিও বিবেচনা করবেন বলে জানিয়েছিলেন আরবাজ। 

অভিনয়ের পাশাপাশি আরহান খান ইতিমধ্যেই পডকাস্টের সঙ্গেও যুক্ত। বন্ধুদের সঙ্গে ‘দম বিরিয়ানি’ নামে একটি পডকাস্ট পরিচালনা করেছেন তিনি, যেখানে বিভিন্ন সময় তাঁদের পরিবারের সদস্যরাও অংশ নিয়েছেন। অন্যদিকে আরহানের বাবা আরবাজ খানও মা মালাইকা অরোরা বলিউডে পরিচিত মুখ। যদিও তাদের বিচ্ছেদ হয়ে গেছে অনেক আগেই।

সর্বশেষ সর্বাধিক পঠিত