সাতক্ষীরার কালিগঞ্জে সারথী সরকার সারু (৪৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। সারথী ওই গ্রামের বিশ্বনাথ সরকারের স্ত্রী। তিনি দুই ছেলের মা।
বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন পরিবারের বরাতে সাংবাদিকদের জানান, রাতের খাবার ও দৈনন্দিন কাজ শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। ছোট ছেলে বাড়িতে না থাকায় স্বামী বিশ্বনাথ ছিলেন তার কামরাঘরে। বড় ছেলে ছিল তিন ঘরের আরেকপ্রান্তের ঘরে আর সারথী ছিলেন তাদের মধ্যের ঘরে। সকালে বিশ্বনাথের বড় ছেলে মাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ঘরের ভেতরে গিয়ে তিনি দেখতে পান, সারথী ঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। ঘটনার পরপরই বিষয়টি কালিগঞ্জ থানা পুলিশকে অবগত করানো হয়।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, গৃহবধুর অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে সুরতহাল শেষে সাতক্ষীরা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। ময়না তদন্তে ঘটনার বিস্তারিত বলা সম্ভব হবে।
রাজধানীতে ২ তরুণীর মরদেহ উদ্ধার