মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা দেশকে মাদকমুক্ত, চাঁদাবাজ মুক্ত, জুয়া মুক্ত, দুর্নীতি মুক্ত করতে হবে।
তিনি বলেন, যুব সমাজকে মাদক মুক্ত রাখতে হলে খেলাধুলার বিকল্প নাই। এরইমধ্যে প্রতি ইউনিয়নে ফুটবল খেলার মাঠের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, সমাজ গড়তে হলে যুব সমাজকে খেলাধুলা করতে মাঠে আসতে হবে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা তেরশ্রী কালীনারায়ন ইনস্টিটিউট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খেলায় উদ্বোধক হিসেবে ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু।
তেরশ্রী স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক কায়সুল হক পলাশ ঠাকুরের সভাপতিত্বে ও বিপ্লব মীর এবং বারেক মোল্লা সঞ্চালনায় খেলায় টুর্নামেন্ট উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন, ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফেরদৌস রহমান, পয়লা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন মানিক, সাধারণ সম্পাদক আল মামুন, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফ সানোয়ার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শওকত আলী খান, উপজেলা কৃষকদলের সভাপতি আহম্মদ আলী ভূঁইয়া, সমাজসেবক মোহাম্মদ আনোয়ার হোসেন মাস্টার, পয়লা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ মীর কালাম, জেলা কৃষকদলের সহ-সভাপতি আব্দুল খালেক শিকদার,পয়লা হিনান বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক মো. সুজন ঠাকুর, তেরশ্রীস্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ বক্কার ঠাকুর, তেরশ্রী বাজার বণিক সমিতির সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আক্তার হোসেন, জেলা যুবদলের সদস্য মোসলেম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা যুবদলের নেতা নাসির উদ্দিন, জেলা ছাত্রদলের সিনিয়র সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক শাকিব খান অয়ন, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক বসম্পাদক মো. অনিক হাসান প্রমুখ।
খেলায় অংশ গ্রহণ করে জালাই পাইকেল ফুটবল একাডেমি বনাম তরা একতা ক্রীড়া সংঘ। নির্ধারিত সময় খেলা ১-১ গোলে ড্র হয়। পরে ট্রাইবেগারে জালাই পাইকেল ফুটবল একাডেমি বিজয়ী হয়। খেলায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তেরশ্রী স্পোর্টিং ক্লাবের সদস্য সচিব মোহাম্মদ টিটু প্রধান।