ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) পৃথক দুটি অভিযান চালিয়ে ৩ লাখ ১ হাজার ৮০০ টাকা মূল্যের ২ হাজার ১২ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীন রসুলপুর বিজিবি বিওপি ও কাটলা বিশেষ ক্যাম্পের সদস্যরা মাদক ও চোরাচালানবিরোধী পৃথক দুটি অভিযান পরিচালনা করেন। অভিযানে ২ হাজার ১২ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের সিজার মূল্য ৩ লাখ ১ হাজার ৮০০ টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, ভবিষ্যতেও মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ সময় মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি সংশ্লিষ্টদের আটকেও দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে কার্যক্রম পরিচালনা করা হবে।